ফতুল্লায় ‘লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত’ কমিটি গঠন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ‘লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত’ কমিটি গঠন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ‘লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত’ কমিটি গঠন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় ‘লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত’ কমিটি গঠন

ফতুল্লায় লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদ্য গঠনকৃত পঞ্চায়েত কমিটির উপদেষ্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারনণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম ও ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মঈনউদ্দিন।

এ সময় কমিটিতে স্থান পাওয়া সকলকে পরিচিত করে দেওয়া হয়। কমিটিতে মোঃ মুসলিম উদ্দিন (মুসা) কে সভাপতি ও আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পৌষাপুকুর বাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই এলাকার সবচাইতে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। যারা বিগত দিনগুলোতো জনপ্রতিনিধি এবং দ্ধায়িত্বে ছিলেন তারা কোন কাজ করেনি। সাবেক সাংসদ মঞ্চে জলাবদ্ধতা নিরসনে অনেক বড় বড় কথা বলেছেন কিন্ত কার্যক্ষেত্রে জলাবদ্ধতা নিরসনে কোন কাজই করেনি। তিনি বলেন, আমরা আগামীতে জলাবদ্ধতা নিয়ে সকলকে নিয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, আজ কমিটি হয়েছে অতিতের মতো কমিটি গঠনের পর বাসায় গিয়ে ঘুমিয়ে পরবেন না। সবার সাথে মিলেমিশে কাজ করবেন। তাহলে দেখবেন কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, ইভটিজিং, চাঁদাবাজির মতো অপরাধ নির্মূল হবে।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবু, বাবুল হোসেন চাকলাদার, সহ-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, আব্দুল মান্নান, জুয়েল ব্যাপারী, সামছুল ইসলাম সামছু, নাঈম, শামীম, আসলাম ও আক্তার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..