ফতুল্লায় শহীদ ছাত্র-জনতা ও খালেদা জিয়ার জন্য দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শহীদ ছাত্র-জনতা ও খালেদা জিয়ার জন্য দোয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় শহীদ ছাত্র-জনতা ও খালেদা জিয়ার জন্য দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
ফতুল্লায় শহীদ ছাত্র-জনতা ও খালেদা জিয়ার জন্য দোয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) শিবু মার্কেট পাম্প এলাকায় উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির কোষাধক্ষ্য ও কুতুপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, সব কিছুরই শেষ আছে। আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এটি একটি সন্ত্রাসের আখড়া ছিল। তারাও পালিয়েছে, যারা নারায়ণগঞ্জের সন্ত্রাসের গডফাদার তারাও পালিয়েছে।

আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই যারা নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার তারা পালিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে তাদের দেখা মাত্রই তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সম্পাদক এসএম আনিসুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানার শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, মোঃ পারভেজ সিনিয়র সহ-সভাপতি ফতুল্লা ইউনিয়ন যুবদল, সাজ্জাদ সাজ যুগ্ম আহবায়ক ফতুল্লা থানা ছাত্রদল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..