ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে মোঃ রিয়াজ নামে এক অটোচালক নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে নিহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে ১৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনশ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামীরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।

নিহত রিয়াজ ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা মিনারবাড়ি গ্রামের আবদুর রবের ছেলে। পরিবার নিয়ে সে ফতুল্লার বক্তাবলী পূর্ব গোপালনগর গ্রামে বসবাস করতেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আসামীরা বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর হামলা করে এবং বোমার বিস্ফোরণ ঘটনায়। ওই সময় ভয়ে দৌড়ে পালানোর সময় রিয়াজ বুকে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে স্থাপিত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, অটোচালক রিয়াজ হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলায় কোন অসঙ্গতি থাকলে তদন্তে সেগুলো বেরিয়ে আসবে এবং সেগুলো সংশোধন করে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..