ফতুল্লায় শামীম বাহিনীর হামলার শিকার হলেন যুবলীগ নেতা ও তার সহকর্মীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শামীম বাহিনীর হামলার শিকার হলেন যুবলীগ নেতা ও তার সহকর্মীরা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় শামীম বাহিনীর হামলার শিকার হলেন যুবলীগ নেতা ও তার সহকর্মীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় শামীম বাহিনীর হামলার শিকার হলেন যুবলীগ নেতা ও তার সহকর্মীরা
একাধিক মামলার আসামী হামলাকারী শামীম। ছবি- সংগৃহীত

এবার ফতুল্লা মডেল থানার গেটের সামনেই র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার, নারী নির্যাতন মামলাসহ একাধিক হত্যা মামলায় আসামী শামীমের নেতৃত্বে আসা একদল কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার হলেন যুবলীগ নেতা পারভেজ প্রধান ও তার সহকর্মীরা। রবিবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় ফতুল্লা মডেল থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই থেকে আনা স্বর্ন নিয়ে খোকনের সাথে মিলনের একটি ঘটনায় উভয়পক্ষের থানায় অভিযোগের সুত্রে থানা পুলিশের ডাকে উভয়পক্ষ থানায় বসে সমাধানের জন্য আসে। থানায় কাজ শেষে উভয়পক্ষ বের হলে যুবলীগ নেতা পারভেজ প্রধান দেখতে পায় প্রায় ৪০/৫০ জন কিশোর ছেলে যাদের বয়স ১২ থেকে ১৫ বছর হবে। কয়েকটি ইজিবাইকে অবস্থান নেয়া উক্ত কিশোরদের সর্ম্পকে জানতে চায় পারভেজ প্রধান যে ওরা কার সাথে এসেছে বা কে ওদেরকে নিয়ে এসেছে। এ সময় মিলনের পক্ষে আসা যুবলীগ নেতা শাওন বলে যে কি হয়েছে। এর মধ্যে কয়েকজন কিশোর বাজারের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শামীমের সাথে আসা কিশোররা পারভেজ ও তার বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে ও তাদের উপর হামলা চালায়।

একপর্যায়ে শামীম, শাহীন ও মুন্না গংরা যুবলীগ নেতা পারভেজের বন্ধু তাহের খন্দকার ও আলাল শিকদারকে ইজিবাইকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় থানার গেটের সামনে প্রচুর লোকজনের সমাগম ঘটে যায়। তাহের ও আলাল শিকদারকে উঠিয়ে নিতে ব্যর্থ হয়ে একাধিক মামলা আসামী শামীম হোন্ডায় উঠে পারভেজকে উদ্দেশ্যে করে বলে যে, পারভেজ তুই অনেক বাইড়া গেছোস তোকে দেখো নিবো বলে স্থান ত্যাগ করে।

তবে পারভেজ ও তার বন্ধুদের দাবী থানা থেকে বের হয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটাতেই স্বর্ন আত্মসাতের চেষ্টাকারী মিলনই একাধিক মামলার আসামী শামীমসহ কিশোর গ্যাং সদস্যদের নিয়ে আসে।

এদিকে থানার সামনেই কিশোর গ্যাং কর্তৃক যুবলীগ নেতাকে উঠিয়ে চেষ্টার ঘটনাকে ভিন্নচোখে দেখছে প্রত্যক্ষদর্শীরা। তারা অনেকেই বলেন, থানার সামনেই কিশোর গ্যাংরা এতবড় সাহস দেখাচ্ছে তাহলে প্রতিটি পাড়া-মহল্লায় বসবাসী বাসিন্দারা কতটুকু দুঃশ্চিন্তার মাঝে দিনানিপাত করছে তা বলা বাহুল্য। আমরা চাই পুলিশ প্রশাসন অতিদ্রুত কিশোরগ্যাং নির্মুলে কার্যকরী ভুমিকা পালন করেন।

উল্লেখ্য যে, এর আগে শামীমের মাদক ব্যবসার লেনদেনের অডিও ফাঁসের একটি ঘটনাও রয়েছে। থাছাড়া মদ্যপ অবস্থায় পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিলো এ শামীম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..