ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে শিক্ষকের বৃদ্ধ বাবার মাথায় কুপিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে।

বুধবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে ফতুল্লার দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় শিক্ষক আমির হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিক্ষক আমির হোসেন জানান, ভোর ৪টায় ৬/৭ জন মুখোশধারী ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করেন। এসময় তার বাবা আলী হোসেন (৬৫) তাদের পরিচয় জানতে চায়। তখন ধারালো অস্ত্র দিয়ে আলী হোসেনের মাথায় কোপ দেয়। এতে তিনি ঘরের মেঝেতে পড়ে যায়। এরপর ডাকাতরা শিক্ষকের মা ফরিদা বেগমের (৫৫) গলা থেকে স্বর্ণের চেইন ও আলমারী খুলে স্বর্নালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা তাদের ঘরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এতো সময় আলী হোসেনের মাথার জখমের স্থান থেকে প্রচুর পরিমানের রক্তক্ষরন হয়। পরে ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আলী হোসেনের মাথায় প্রায় ২০টি সেলাই দিয়ে চিকিৎসা করেছেন।

তিনি আরো জানান, ওই সময় তাদের বাড়িতে তার বাবা মা ছাড়া পরিবারের অন্য কেহ ছিলেন না। লুটে নেয়া স্বর্নালংকার ও টাকার পরিমান হিসেব করে থানায় মামলা করা হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শিক্ষকের বাড়িতে গিয়ে তার বাবা আলী হোসেনের সাথে কথা বলে বুজতে পারলাম এটা ডাকাতি নয়। চুরির মত ঘটনা। ২/৩ জন লোক গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। তেমন কিছু নিতে পারেনি। ধারনা করা হচ্ছে আলী হোসেনের মাথায় কিছু দিয়ে আঘাত করেছে। তারপরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..