ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জ মসজিদ গলিতে ডাকাতির ঘটনাটি ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন।

ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে ১৫ শত ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ডাকাতরা এক রাউন্ড গুলিও করে।

তবে এ সময় বাসায় ছিলেন না শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যরা জনান, বাড়ির দ্বিতীয় তলার উত্তর দিকের গ্রীল কেটে মুখোশ পরিহিত অস্ত্রধারী ছয় ডাকাত ভিতরে প্রবেশ করে পলাশের প্রথম স্ত্রী, মা, বোনসহ পরিবারের অপর সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে একটি কক্ষে আটকে রেখে।

পরে ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে প্রতিটি রুমে তল্লাশি করে আলমারি, ওয়ারড্রপ ভেঙে বাসায় থাকা ১৫ শত ডলার, ১২০ ভরি ওজনের স্বর্নালংকার সহ নগদ পাচঁ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা এক রাউন্ড গুলিও করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম জানান, ডাকাতি শেষে চলে যাওয়ার সময় গুলি করার বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোন প্রমাণ মিলেনি। ডাকাতির ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও ২০০১ সালে আওয়ামী সরকারের পতনের পর চারদলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায় আাসার পরপরই পলাশোর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিলো। এবারও পলাশের বাড়িতে ডাকাতি ঘটনাটি রহস্যজনক বলেই মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..