ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পাতা হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস। গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলম ও শাহানারা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেনকে ১০ পাতা হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামি সাখাওয়াত হোসেনের পূর্বের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..