ফতুল্লায় ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোষ্ট গার্ডের বিশেষ অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ শাড়ি এবং মখমল কাপড় জব্দ করা হয়েছে। এসময় কাপড় চোরাচালানে ব্যবহৃত ট্রাক জব্দ করা হলেও পালিয়ে যান ট্রাকের ড্রাইভার ও হেলপার।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা।

কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযনিক দল ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ট্রাক ড্রাইভার ও তার সহযোগী ট্রাকটি পরিত্যক্ত করে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ২১০ পিস দামী শাড়ি ও ৩ হাজার গজ মখমল কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকা।

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য জব্দকৃত মালামালসহ ট্রাকটি ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..