ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালেরবাগ এলাকায় একটি মাছের খামারে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ হারুন (৩৬) নামে এক ব্যক্তি ফতুল্লা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো- ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার কোতালেরবাগ এলাকার বাসিন্দা হামিম (২৫), সাগর (২৪), হাবিব (২৪), জয়নাল (৩০) ও জাহিদ (২৬)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হারুন কয়েকজন সহযোগীকে নিয়ে কোতালের বাগ এলাকায় ‘বন্ধু মহল মৎস্য খামার’ নামে একটি মাছের খামার পরিচালনা করে আসছেন। অভিযোগকারীর দাবি, প্রায় দুই মাস আগে হামিমের নেতৃত্বে অভিযুক্ত কয়েকজন ওই খামারে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার সহযোগীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হামিমসহ অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে খামারে প্রবেশ করেন। এ সময় তারা গালিগালাজ করে পুনরায় চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন হারুন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে একা পেয়ে কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হকিস্টিক দিয়ে মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

হারুনের অভিযোগ, এ সময় তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মাছের খামার পরিচালনা করতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে তাকে ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর থেকে তিনি ও তার সহযোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন হারুন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির দাবিও করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..