ফতুল্লার নয়ামাটিতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দেখার কেউ নাই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার নয়ামাটিতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দেখার কেউ নাই
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লার নয়ামাটিতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দেখার কেউ নাই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লার নয়ামাটিতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দেখার কেউ নাই

ফতুল্লা থানাধীন কতুবপুর নয়ামাটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চলছে অর্ধশতাধিক বাড়িঘর। দীর্ঘ বহু বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলেও নেই তিতাস কর্তৃপক্ষের কোন অভিযান। ফলে সরকার বঞ্চিত হচ্ছে তার রাজস্ব থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজমেরী ওসমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জুয়েল ওরফে ম্যাচলাইট জুয়েল ও আশোক আলীর নেতৃত্বে প্রায় বছর তিনেক আগে নয়ামাটি এলাকার সুপার স্টার বাল্ব ফ্যাক্টরি থেকে প্রায় অর্ধশতাধীক বাড়ীঘর ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া হয়। সরকার ওই গ্যাস বিলের টাকা না পেলেও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

স্থানীয় সূত্রে আরও জানাগেছে, ৫ আগস্টের পর আজমেরী ওসমানের সকল দোসররা পালিয়ে গেলেও কোন এক রহস্যজনক কারণে এখনও এলাকায় বহাল রয়েছে জুয়েলরা। তারা এখনও আগের মতই প্রভাবখাটিয়ে চলছে। এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের সাথে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীরাও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার সবাই জানে নয়ামাটির ইউরোটেক্স গার্মেন্টসের পূর্বদিকের রাস্তার প্রায় অর্ধশতাধীক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ আছে। কয়েক মাস পর পর এলাকার অন্যান্য স্থানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালালেও রহস্যজনক কারণে এখানে অভিযান পরিচালনা করে না। শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি পূর্ব লামাপাড়া ধানের বাড়ী ও মার্কার মসজিদের আশেপাশেও অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

সেখানেও রহস্যজনক কারণে অভিযান পরিচালন করা হয় না। তারা (তিতাস গ্যাস কর্তৃপক্ষ) এ অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে অবগতি থাকার পরও কি কারণে এসব এলাকায় অভিযান পরিচালনা করে না, এটা আমরা অবগত না। আমরা চাই এসব অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্রুত অভিযান পরিচালনা করুক।

কেননা, এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে আমরা বৈধ সংযোগকারিরা ঠিকমত গ্যাস পাচ্ছিনা। যারফলে প্রায় সময় চরম দুর্ভোগে পড়তে হয় আমাদের।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..