ফতুল্লার বিসিকে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার বিসিকে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লার বিসিকে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ফতুল্লার বিসিকে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানায় বেকারদের নিয়োগ, চাকুরিতে নারী-পুরুষ সমতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশী শ্রমিকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সারে ১০টার দিকে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করে। দুপুর ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিকের ২নং গলিতে শ্রমিকরা সড়কে অবস্থান করে আছেন।

এ বিষয়ে আন্দোলনরত শ্রমিক রাকিব জানায়, হাজারের উপরে শ্রমিক প্রায় দুই মাস ধরে বিসিকে আসতেছে, কিন্তু কোন লোকের চাকরি হচ্ছে না। যারা কিছু টাকা ঘুষ দিতে পারতেছে, আর কিছু মেয়ে যারা দেখতে সুন্দর তাদেরকে নিতেছে। এছাড়া কাউকে নিতেছে না। এই কারণে আমরা আন্দোলন করছি। বিজিবি-পুলিশ এখানে এসেছিলো। আসার পর তারা বলেছিলো যে, কিছুক্ষন পর আমরা তোমাদের মধ্যে থেকে ১০-২০জনকে ডাকবো। সেখানে তারা আমাদের একটি সিদ্ধান্ত দিবে। এখানে ফকির, ক্রোনি, অবন্তিসহ বিভিন্ন গার্মেন্টস এর লোক আছে। তবে, কিছুক্ষন আগে পুলিশ চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ তসলিম উদ্দিন। তিনি জানান, তেমন কিছু হয়নি। গার্মেন্টসের চাকরী প্রত্যাশীরা কিছুক্ষন অবস্থান নিয়েছিলো। আমরা ফতুল্লা মডেল থানা পুলিশ ও ইন্ড্রাষ্টিয়াল পুলিশ সেখানে ছিলাম। অপ্রীতিকর কিছু ঘটেনি। মুলত নারী-পুরুষদের সমান ভাবে অগ্রাধিকার দিয়ে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগেও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড, সাভার ও আশুলিয়ার বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশী শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..