ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফতুল্লা থানার মাদক মামলায় মোঃ নয়ন (৪৭) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ আমিনুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মোঃ নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মোঃ ছালামের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..