ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মহসীন হেরোইনসহ গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মহসীন হেরোইনসহ গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মহসীন হেরোইনসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মহসীন হেরোইনসহ গ্রেফতার

ফতুল্লা মডেল থানার শীর্ষ মাদক ব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামী মহসীন ওরফে মাইচ্ছা মহসীন (৩৩) কে হেরোইন সহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজমের (সিটিইউ) একটি টিম।

শুক্রবার রাতে পঞ্চবটি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত মহসীন ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকার মুসা বেপারীর পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরিজম নারায়নগঞ্জ জেলা শাখার একটি দল শুক্রবার রাত ১১টার দিকে ফতুল্লা থানার মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কে পঞ্চবটিস্থ কস্তুরি হোটেলের সামনের রাস্তা থেকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। এ বিষয়ে কাউন্টার টেরিজম নারায়ণগঞ্জ জেলা শাখা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য যে, ২০২২ সালে মহসিন মাদক বিক্রির তিন লাখ টাকা ও ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট নিয়ে মিরাজ নামের এক সহযোগী সহ ঢাকা জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেফতার হয়। এছাড়া তার বিরুদ্ধে সোর্স সোহাগ হত্যা সহ ঢাকা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় দিয়ে বিশাল বাহিনী গড়ে তুলে মাদক ব্যবসা করে আসছে। সর্বশেষ সে গ্রেফতার হয় সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায়। জামিনে বেরিয়ে এসে রাসেল মোল্লা নামের অপর এক মাদক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। সেই ঘটনায়ও মামলা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..