ফতুল্লা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ফতুল্লা ইউনিয়নের ৩, ৪ ও ৭নং ওয়ার্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, স্বেচ্ছসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহালম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মিঠু খান, সুমন আহম্মেদ, রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, মুমিন, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, রাকিব, আল-আমিন ও সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..