আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শামীম ওসমান ও লিপি ওসমান সমর্থিত প্রার্থী মোঃ ফাইজুল ইসলামের অটো রিকশা মার্কার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় কুতুবাইল ব্যাংকের মোড়ে যুবলীগ নেতা হাজ্বী আজমত আলীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদির, নাসিক কাউন্সিলর ইফতেখার আহম্মেদ খোকন ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এমএ রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ নিজাম বলেন, অত্র ইউপির উপনির্বাচনে ফাইজুল সহ ৮ জন প্রার্থী ছিলেন। তারা সকলে সমন্বয় করে সাংসদ শামীম ওসমানের নির্দেশে ফাইজুলকেই সকলে সমর্থন করে। এ নির্বাচনে যদি ফাইজুল নির্বাচিত হলে ৮ জন চেয়ারম্যান হবে ফতুল্লা ইউপিতে। নাগরিক অধিকার হচ্ছে ভোট প্রদান করা। আপনারা ভোট দিবেন। ফাইজুল ইসলাম নির্বাচিত হলে সরকারী অনুদান যথাযথা ভাবে ব্যবহার হবে। ৯ মার্চ সারাদিন অটোরিকশা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি হাজ্বী মোঃ সজীব, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, যুবলীগ নেতা নাহিদ হাসান সবুজ ও যুবলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...