বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখা কমিটির ২০২৩-২৫ইং মেয়াদের কার্যকরী পরিষদ সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি শহরের চাষাড়া গ্রান্ডহল রেস্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান রিপন ও যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, লেবার ইউনিয়ন (সিবিএ) কার্যকরী সভাপতি জনাব মো: জয়নাল আবেদীন (টুটুল)।

এসময় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখা কমিটির সভাপতি মীর সোহেল আলী, কার্যকরী সভাপতি মোঃ রহমত উল্লাহ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রনী হোসেন রনী, সহ-সভাপতি মোঃ মফিজ উদ্দিন, মোঃ ওয়াহিদুর রহমান (সোহেল), মোঃ রফিকুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক সৈয়দ হুযায়ুন জাকির মিলন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান, মোঃ আরাফাত আবেদীন খুসবু, মোঃ মিজানুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোয়াদ, মোঃ মাহাবুব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল হোসেন, কোষাধক্ষ্য মোঃ মাসুম হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাহিন, কার্যকরী সদস্য মোঃ শফি উদ্দিন বাচ্চু, মোঃ মোক্তার হোসেন, মোঃ খন্দকার গোলাম আব্দুল্লাহ, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আল-আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জুন ২০২৩ইং তারিখে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখা কমিটির ২০২৩-২৫ইং মেয়াদের অনুমোদন দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...