ফতুল্লা থানায় শামীম ওসমান কাজলসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা থানায় শামীম ওসমান কাজলসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লা থানায় শামীম ওসমান কাজলসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ফতুল্লা থানায় শামীম ওসমান কাজলসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার বন্ধু ঘনিষ্ঠ সহযোগী খালেদ হায়দার খান কাজলসহ ৩৬০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সকালে মোঃ আহাম্মদ আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরে আযম মিয়া পিপিএম। তিনি জানান, ককটেল ও মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্য ও হুকুমদাতার হুকমে গুলি বর্ষণ ও আহত করার অভিযোগে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩শ জনকে আসামী করে মামলাটি করা হয়েছে।

মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হরেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য সাবেক হওয়া সভাপতি খালেদ হায়দার খাঁন কাজল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও তার ছেলে শুভ, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসনে, সাধারণ সম্পাদক শাহ আলম ওরফে বুইট্টা শাহ আলম, ছাত্রলীগ নেতা ইসহাক, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর জাতীয় যুব সংহতীর সহসভাপতি মোঃ সুজন, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি মৃত আলমাসের ছেলে মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ বাদশা মিয়া, বঙ্গবন্ধু সৈনিকলীগ ফতুল্লার সম্পাদক মোঃ সজিব, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন খোকন, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ বাচ্চু, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরিয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জামাল ও আক্তার হোসেন, সস্তাপুরের ইউসুফ আহম্মদ, নন্দলালপুরের মোঃ মাসুম, মাহমুদপুরের মোঃ আলমগীর হোসেন, জিএম আমির হোসেন সাগর, ধর্মগঞ্জের মোঃ মিলন হাওলাদার, দেওভোগ মাদ্রাসা রোড এলাকার বিল্লাল হোসেন, মাসদাইরের মোস্তফা ভান্ডারী, পূর্ব গোপালনগরের ইসমাইল, ফালান মুদি, ফয়সাল ও কাশেম সম্রাট, কুতুবপুর রসুলবাগের ইব্রাহিম খান, উত্তর নন্দলালপুরের নেট রনি, লামাপাড়ার মোঃ সেলিম, লালখা এলাকার আইয়ুব আলীর ছেলে ডালিম ওরফে ডিশ ডালিম, একই এলাকার সজল, ভূইগড়ের মোঃ আনোয়ার, জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুক, উত্তর ভূইগড়ের মোঃ রাজিব, আজমতের বাড়ির সাজু ও রাজু, কাঠেরপুল এলাকার সোহেল, রামারবাগের ইমন, হরিহরপাড়া এলাকার শামসুজ্জামান, মাসদাইরের খাজা ইরফান আলী, পশ্চিম লামাপাড়ার মোঃ ডালিম ও আঃ মোতালিব, দেওভোগের আঃ লতিফ, লামাপাড়ার মোঃ আল-আমিন বেপারী, বক্তাবলীর সন্ত্রাসী সামেদ আলী ও তার ৪ ছেলে গনি, রাজিব, সজিব ও হৃদয়, একই এলাকার সাইদুল, আকরাম, মিলন, গোপালনগরের মহিউদ্দিন মেম্বার ও আফজাল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..