ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি থানায় পৌঁছালে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুব আলম, তদন্ত মোঃ আনোয়ার হোসেন, অপারেশন আজিজুল হকসহ কর্মকর্তাবৃন্দ।

পুলিশের এই পরিদর্শনকে কেন্দ্র করে ফতুল্লা থানা পুলিশের মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..