ফতুল্লা থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লা থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
ফতুল্লা থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

এক দফা আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ফতুল্লা থানা বিএনপি। শনিবার ৯ মার্চ ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া বলেন, ‘নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী হাসান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাহাদুল্লাহ ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান ফকির।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রবি মেম্বার, মামুনুর রশিদ, সিরাজ মিয়া, হামজাদ শিকদার, মোহাম্মদ সানি, আলমগীর, সোহেল আব্দুল্লাহ, আঃ কাদির, মোঃ শহিদ, ইকবাল হোসেন, রাসেল প্রধান, আলমগীর হোসেন, শওকত আলী মোহাম্মদ রাসেল, মিসির আলি ও আব্দুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..