ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকেলে ফতুল্লার শাহ্ ফতেহ্ উল্লাহ কনভেনশন হল পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরুল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আযম মিয়া, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্র্টস ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, টেলিগ্রাফ নিউজ ২৪ ডট কমের সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক এম. রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ আর কুতুবে আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য এমএ সুমন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিক, সদস্য মোঃ খোকন প্রধান, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রাসেল, মোঃ ফয়সাল আহমেদ, লিজা আক্তার, সেলিম আহমেদ, গাফ্ফার হোসেন লিটন, দৈনিক অগ্রবানী প্রতিদিনের সহ-সম্পাদক উত্তম সাহা, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক, শ্রমিকলীগ নেতা শফিউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা মোঃ বাদল ও শেখ মোঃ মেহেদী হাসান শাহীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও ইফতার মাহফিলে প্রেস ক্লাবের মৃত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..