ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৭ সনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক।

নবনির্বাচিত এ কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক মো. মনির হোসেন।

নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় ক্লাবের সভাপতি মো. মনির হোসেন বলেন, “আমরা সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চাই। একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যেই ফতুল্লা রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবে ইনশাআল্লাহ।”

এদিকে, সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মো. মনির হোসেন বলেন, “নতুন উদ্যমে আমরা সাংবাদিকতা করব। বদলে যাওয়া নারায়ণগঞ্জের চিত্র গণমানুষের সামনে তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..