ফতুল্লা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ জুন, ২০২৪
ফতুল্লা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন।

এ সময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন ও ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহালম পাটোয়ারী।

এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মিঠু খান, সুমন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, মুমিন, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, রাকিব, আল-আমিন ও সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..