ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী

ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদে ভুলতা-গাউছিয়া এলাকাবাসীর জীবনে ফিরছে স্বস্তি। শনিবার (৩ ফেব্রুয়ারী) মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লা ছাড়াও ভুলতা গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধিসহ সাথে থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের পর ফুটপাত নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় । তাদের কেউ কেউ বলেন এই এলাকার কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদের পর মহাসড়কের সৌন্দর্য ফিরে আসছে কিন্তু এই সৌন্দর্য কতটা স্থায়ী থাকবে এটাই এখন দেখার বিষয়। চাঁদাবাজরা কিন্তু অনেক প্রভাবশালী, তারা প্রশাসনকে ম্যানেজ করে আবারো মহাসড়কে ফুটপাত বসিয়ে দিবে। আবার অনেকে বলছেন এবার আর বসতে পারবে না। জানা যায় এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদসহ সব মহলের কর্মকর্তা, ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল ও ফুটপাতের হকার নেতা ও জনপ্রতিনিধি সাথে নিয়ে এক যৌথ আলোচনা করে উপজেলা প্রশাসন মহাসড়কের ফুটপাত পরিস্কার রাখার স্থায়ী সমাধানের পথ বের করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

সচেতন মহল মনে করেন ভুলতা ফ্লাইওভার এলাকার সৌন্দর্য স্থায়ী করতে ফ্লাইওভারের নিচের ডিভাইডারের রেলিং তৈরি করতে হবে। ডিভাইডারে এগুলো না থাকায় ফ্লাইওভারের গোড়ায় যত্রতত্র মল-মূত্র ও প্রসাব করেন পথচারীসহ ফুটপাত ব্যবসায়ীরা। ডিভাইডারে মধ্যে জমানো মল-মুত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার পরিবেশ দূষণ হওয়ায় পথচারীরা অতিষ্ঠ। এই এলাকায় ডিভাইডার ও গোল চত্বরে রেলিং হলে ফুটপাতের ভিতর হকার বসতে পারবে না এতে করে এলাকার পরিবেশও ঠিক থাকবে। উচ্ছেদের পরও ফুটপাতের দৃশ্য পরিষ্কার দেখে পথচারীরা সন্তোষ প্রকাশ করে এবং তারা সব সময় মহাসড়কের অবস্থা এমনই দেখতে চায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..