ফেন্সিডিলসহ ইউপি সদস্য সাকিল পারভেজ রনি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফেন্সিডিলসহ ইউপি সদস্য সাকিল পারভেজ রনি গ্রেপ্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফেন্সিডিলসহ ইউপি সদস্য সাকিল পারভেজ রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
ফেন্সিডিলসহ ইউপি সদস্য সাকিল পারভেজ রনি গ্রেপ্তার

কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায়না। এই প্রবাদকে আবারও সত্য হিসেবে প্রতিষ্ঠিত করলেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শাকিল পারভেজ রনি। মেম্বার নির্বাচিত হয়েই আবারো পুরোনো ব্যবসা মাদক বিক্রিতে জড়িয়ে এবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে আজ সোমবার দূপুরে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে,সাকিল পারভেজ রনি বন্দরের উত্তরাঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরোনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি। ফলশ্রুতিতে মাদকসহ গ্রেফতার হয় সে।তাকে গ্রেফতারের ফলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..