বকেয়া বেতনের দাবিতে ক্রোণী ও অবন্তীর শ্রমিকদের মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বকেয়া বেতনের দাবিতে ক্রোণী ও অবন্তীর শ্রমিকদের মানববন্ধন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বকেয়া বেতনের দাবিতে ক্রোণী ও অবন্তীর শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
বকেয়া বেতনের দাবিতে ক্রোণী ও অবন্তীর শ্রমিকদের মানববন্ধন

নগরীতে বকেয়া বেতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ফতুল্লার দুই কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিকরা এ মানববন্ধন করেন।

কারখানার শ্রমিক মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক। শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সভানেত্রী জিয়াসমিন আক্তার’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক নেতা মোঃ আনোয়ার, ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড নেতা মোঃ সবুজ, নারী নেত্রী শামীমা, আমেনা, রোকসানা প্রমুখ।

বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেউ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে তালবাহানা করছে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর সকল চাকুরিচ্যুত শ্রমিকদের তাদের ন্যায্য বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দেশের প্রচলিত শ্রম আইনের ধারা অনুসারে সকল শ্রমিকদের দ্রুত তাদের পাওনা বেতন পরিশোধ করা না হলে মালিকের শাস্তির ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে। শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে প্রধান উপদেষ্টা দপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, কল কারখানা অধিদপ্তরের পরিচালক বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেবসহ একাধিক সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে স্বারকলিপি দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমাদের ন্যায্য দাবি বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানাই মালিক কর্তৃপক্ষকে। কিন্তু অনতিবিলম্বে বকেয়া বেতনের পরিশোধ না করা হলে সাধারণ শ্রমিক কর্মচারী বৃন্দ কঠোর আন্দোলন কর্মসুচিতে নামতে বাধ্য হবে হুশিয়ারি করেন তিনি।

এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক এবং বিকেএমইএ এর সভাপতি মোঃ হাতেম সাহেব’র জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..