বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
বক্তাবলীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স জাফর ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স নবীন ব্রিকসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ইটভাটার কাঁচা ইট ও কিলনে থাকা ইট ধ্বংস করতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..