বক্তাবলীতে পীর মোহাম্মদ হাসানকে অবাঞ্চিত ঘোষণা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে পীর মোহাম্মদ হাসানকে অবাঞ্চিত ঘোষণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বক্তাবলীতে পীর মোহাম্মদ হাসানকে অবাঞ্চিত ঘোষণা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
বক্তাবলীতে পীর মোহাম্মদ হাসানকে অবাঞ্চিত ঘোষণা

বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলন (আবু বক্কর -মোকতার) গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং মৃতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বাদ আসর রাজাপুর চৌরাস্তা জামে মসজিদে বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলনের সভাপতি আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা হাফেজ মোহাম্মদ হানজালা।

বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলন এর মহাসচিব মুফতি মাওলানা মোখতার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি আজগর আলী, মোঃ লোকমান হোসেন,সাবেক ময়ালী প্রধান কালাচান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সালাউদ্দিন, এবিএম আজহারুল ইসলাম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মতিন, এডভোকেট আওলাদ হোসেন ও পীরজাদা হাফেজ তোহা প্রমুখ।

বক্তারা বলেন, পীরের কথা আগে মুরীদ শুনতো এখন মুরিদের কথা পীর শুনে। উনি আমাদের কি মর্যাদা দিলো। পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান নিয়ম ও আইন শৃঙ্খলা না মেনে তিনি কমিটি গঠন করেছেন। উনি বিরোধ সৃষ্টি করেছেন। পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসানকে বক্তাবলীতে অবাঞ্ছিত ঘোষনা করা হলো।

পরে মৃতদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..