বক্তাবলীতে বুড়িগঙ্গা নদী হতে মাটি তুলে নিচ্ছে মেসী বাহিনী!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে বুড়িগঙ্গা নদী হতে মাটি তুলে নিচ্ছে মেসী বাহিনী!
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বক্তাবলীতে বুড়িগঙ্গা নদী হতে মাটি তুলে নিচ্ছে মেসী বাহিনী!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
বক্তাবলীতে বুড়িগঙ্গা নদী হতে মাটি তুলে নিচ্ছে মেসী বাহিনী!

ফতুল্লার বক্তাবলীর বুড়িগঙ্গা নদী হতে গ্রাবের মাধ্যমে নদী হতে মাটি কেটে নিচ্ছে মেসি ও দীল মোহাম্মদ গং।

এতে করে যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে আশেপাশের বাড়ি ঘর। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় দেলোয়ার হোসেন মেসি, দিল মোহাম্মদ, মোতালেব খা নদী হতে মাটি কেটে নিয়ে ইটভাটা গুলোতে বিক্রি করতো।

গত (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে মেসি, দীল মোহাম্মদ, মোতালেব খাঁ রাতারাতি ভুল পাল্টে বিএনপির কর্মী বনে যায়। এদেরকে শেল্টার দিচ্ছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র কতিপয় নেতা কর্মীরা। মেসি, দিল মোহাম্মদ,মোতালেব কে দিয়ে এরাই মূলত মাটি কাটিয়ে নিচ্ছে বলে জানান এলাকাবাসী।

একটি সূত্র হতে জানা যায়,দেলোয়ার হোসেন মেসি, দিল মোহাম্মদ, মোতালেব খান এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে নিরীহ লোকদের বাড়ি করে ভাংচুর, লুটপাট চালিয়ে ছিল। এখন তারা এলাকায় প্রচার করছে নিজের ও পরিবারকে রক্ষার্থে শওকত আলী চেয়ারম্যানের নির্দেশে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন কিন্তু মূলত তারা আজীবন বিএনপি করে আসছেন।

এ ব্যাপারে নদী হতে গ্রাব দিয়ে মাটি উত্তোলন বন্ধ, আইনগত ব্যবস্থা গ্রহন করতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..