বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বক্তাবলী ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন। সকাল ১০টায় বক্তাবলী সিপাহীবাড়ি এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। পরে এটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থান প্রদক্ষিণ করে বক্তাবলী রাজাপুর এলাকায় গিয়ে শেষ হয়। পুরো গণসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

গণসংযোগ চলাকালে মুফতি মনির হোসেন কাসেমী স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের স্বার্থই তার মূল রাজনৈতিক প্রতিশ্রুতি।

কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুমন আকবর, লোকমান হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ফতুল্লা থানা বিএনপি, বক্তাবলী ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

গণসংযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা প্রচারসামগ্রী বিতরণ, স্লোগান এবং প্রার্থীর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। তাদের সুশৃঙ্খল অংশগ্রহণে পুরো কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা গণসংযোগে যুক্ত হয়ে প্রার্থীকে সমর্থন জানান এবং নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ গণসংযোগ বক্তাবলী এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..