বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনও নীতিহীন হয়না : জলিল মাদবর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনও নীতিহীন হয়না : জলিল মাদবর
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনও নীতিহীন হয়না : জলিল মাদবর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনও নীতিহীন হয়না : জলিল মাদবর

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ আবদুল জলিল মাদবর বলেছেন, দেশের সাধারণ মানুষের শান্তি ও দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

একান্ত আলাপচারিতায় প্রবীন এ আওয়ামীলীগ নেতা আবদুল জলিল বলেন, ছাত্র জীবন থেকেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। যে দল সবসময় দেশ ও জনগনের উন্নয়নের তেনায় বিশ্বাসী হয়ে কাজ করে থাকে। যে দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করে।

তিনি আরও বলেন, কতিপয় স্বার্থান্বেসী কুচক্রি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বিভিন্নভাবে। আমি সেই সকল কুৎসা রটানো কারীদেরকে বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনও তাদের নীতি ও আদর্শ থেকে নিজেকে দুরে রাখেনা।

কয়েকদিন পরে ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন হবে এবং আপনি সেখানে সভাপতি প্রার্থী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবের আদর্শের দল আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। যেহেতু ওয়ার্ডের প্রতিটি মুজিব সৈনিক আমাকে মনে প্রানে চায় তাই আমি আশাবাদী তাদের ভোটের মাধ্যমেই আমি সভাপতি হিসেবে নির্বাচিত হবো।

বিভিন্ন আলোচনা-সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষ সকলের কাছে ভালো থাকতে পারেনা। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করাসহ রোধ করছে। আমার ওয়ার্ডেও আমি তৎপর রয়েছি আমার নেতাদের নির্দেশক্রমে বিভিন্ন অপরাধ কর্মের বিরুদ্ধে। তাই যারা এহেন অপকর্ম করে বেড়াচ্ছে তারা আমার সমালোচনা করবেই।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কোন অপরাধীর সাথে আপোষ করেনি ভবিষ্যতেও করবেনা। কারণ আমাদের দেহের প্রতিটির রক্ত কনিকায় রয়েছে প্রতিবাদী ভাষা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..