বন্দরে ছাত্রলীগ নেতা আরিফের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ছাত্রলীগ নেতা আরিফের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বন্দরে ছাত্রলীগ নেতা আরিফের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
বন্দরে ছাত্রলীগ নেতা আরিফের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে একরামপুরে ছাত্রলীগ নেতার তৃতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শান্তা ইসলাম (২২)। সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পুলিশ নিহত নববধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পিতা নজরুল ইসলাম বলেন, ১লা অক্টোবর আমার মেয়ের সাথে আরিফের সাথে প্রেম করে বিয়ে হয়। বিষয়টি আমরা মেনে নিলেও জামাতা আরিফ প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করত। আমার মেয়ে আমাদের বলার পর তাকে জিজ্ঞাসা করলে উল্টো আমাদের নানাভাবে হুমকি দিত। ৭ জানুয়ারি রাতে আমার মেয়ে আমাদের জানায় যৌতুকের জন্য দিনবর নির্যাতন করেছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ওই বাড়ি হতে একজন ফোন করে জানায় মেয়ে ফাঁসি দিয়েছে। আমরা দ্রুত গিয়ে মেয়ের লাশ নামানোর পর দেখি শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। আমরা নিশ্চিত আমার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। একরামপুরস্থ আফতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ লক্ষনখোলা এলাকার শাহাবুদ্দিনের ছেলে লম্পট আরিফ তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছিল। প্রথম স্ত্রী পান্না আক্তারকে পুড়িয়ে হত্যা করেছিল। যে মামলায় জেল খেটেছিল। জেল হতে বেড়িয়ে দ্বিতীয় বিয়ে করে। লম্পট আরিফ দ্বিতীয় স্ত্রীকে রেখে পুনরায় গত বছর ১ লা অক্টোবর তৃতীয় বিয়ে করে। যাকে পুনরায় পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..