বন্দরে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত, আহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত, আহত ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বন্দরে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত, আহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
বন্দরে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত, আহত ১

বন্দরে পিকআপ ভ্যান চাপায় সুভাষী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকালে মদনপুর -মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুভাষী পুরান বন্দর রেললাইন এলাকার মনি দাসের স্ত্রী। এসময় ইউসুফ হাসান (৩৪) নামে আরো একজন পথচারি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি মাছ ভর্তি পিকআপ ভ্যান রাস্তা পারাপারের সময় পথচারি মহিলার উপর তুলে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরো একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। আহতের নাম ইউসুফ হাসান, তিনি বন্দরের চৌরাপাড়া এলাকার সজিব মিয়ার ছেলে।

বন্দর থানার এসআই মামুন জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে প্রেরন করা হয়। স্থানীয় লোকজন সহায়তায় পিকআপ ভ্যান এবং চালককে আটক করা হয়েছে। মো. ওমর ফারুক (২২) আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..