বন্দরে সাবেক প্রধান বিচারপতির নামে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে সাবেক প্রধান বিচারপতির নামে মামলা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বন্দরে সাবেক প্রধান বিচারপতির নামে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
বন্দরে সাবেক প্রধান বিচারপতির নামে মামলা

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলাটি করেছেন মোঃ নূরুল ইসলাম মোল্লা। মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকা তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।

মামলার বাদি নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল কবির বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কার্ষ্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের উপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান, নূরুল ইসলাম মোল্লা নামে জনৈক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের খবর শুনে স্বতঃস্ফুর্ত ভাবে সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..