বন্দরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বন্দরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
বন্দরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

বন্দর থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৩ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত মুরতকী মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১৭(৩)৯৭ নং হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত ও ৫০ হাজার হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী শহিদুল্লাহ (৫২), বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার গোলাম হোসেন মিয়ার ছেলে সিহাব (২৮) বন্দর হাফেজীবাগ এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রায়হান (২৬) ও বন্দর উপজেলার বারপাড়া এলাকার শফিকুল ইসলাম মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিনা (৩৫)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..