বরিশাইল্লা টিপুর ডাইং কারখানায় দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বরিশাইল্লা টিপুর ডাইং কারখানায় দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

বরিশাইল্লা টিপুর ডাইং কারখানায় দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
বরিশাইল্লা টিপুর ডাইং কারখানায় দেয়াল ধ্বসে শ্রমিক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দীপ্তি ডাইং নামক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্টের নির্মাণাধীন দেয়াল ধ্বসে ১ জন শ্রমিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় দীপ্তি ডাইং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হতাহতের বিষয় রহস্যজনক ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।

সোমবার ৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীপ্তি ডাইং কারখানায় নিহত শ্রমিকের নাম আশরাফুল (৩৫), পিতা আব্দুর সাত্তার। আহতদের মধ্যে সোহেল (২৫), রাকিব (১৫) এবং হৃদয় (২২) রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, শ্রমিকরা মালিকের নির্দেশে অন্য কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও ইটিপি প্রকল্পের কাজ করতে বাধ্য হয়ে কাজে যোগ দেন। কাজ করা সময়ে ইটিপি প্রকল্পের নির্মাণাধীন দেয়ালে অতিরিক্ত চাপ এবং কাজের পরিবেশ না থাকার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দীপ্তি ডাইং এর মালিক টিপু এ ঘটনায় রহস্যের আড়াল করতে চেষ্টা করছেন।

আহতদের দূর্ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমকর্মীদের জানান, মালিক পক্ষ ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক আমাদের দিয়ে করাইতেছিলো। কাজ করার এক পর্যায়ে হঠাৎ পাশের দেয়ালটি ভেঙে পড়ে যায়। এ সময় নিহত আশরাফুল ধসে পড়া দেয়ালের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে মালিকপক্ষ কোনও সঠিক তথ্য দেয়নি। মালিক টিপু ওরফে বরিশাইল্লা টিপু দূর্ঘটনার পর থেকে ঘা ডাকা দিয়ে রয়েছে বলে জানান ভুক্তভোগী নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ। এ বিষয়ে হতাহতের পরিবার এবং আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..