বাজারে ছদ্মবেশে যাবো, যা ইচ্ছে তা করলেই মামলা : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাজারে ছদ্মবেশে যাবো, যা ইচ্ছে তা করলেই মামলা : ডিসি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বাজারে ছদ্মবেশে যাবো, যা ইচ্ছে তা করলেই মামলা : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
বাজারে ছদ্মবেশে যাবো, যা ইচ্ছে তা করলেই মামলা : ডিসি

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, আপনি একজন ব্যবসায়ী হয়ে ইচ্ছামতো দাম বাড়িয়ে দিবেন এটা কিন্তু হয় না। ডাল এক সপ্তাহ আগে ৯০ টাকা বিক্রি করছেন, এখন তা ১১৫ টাকায় বিক্রি করছেন। এটা কিন্তু হতে পারে না। যার যেমন ইচ্ছা সেভাবেই কি চলবে!

সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রমজান মাসে নারায়ণগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ভোক্তাদের ক্রয়সীমায় আনা যায়, কি কারণে দ্রব্য মূল্য এখনও নিয়ন্ত্রনে আসেনি, এ কাজে কিভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করা যায় এ সকল বিষয়ে সভায় উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনা হয়।

সভায় ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে জেলা প্রশাসক বলেন, আমি কিন্তু ছদ্মবেশে যাবো। আমি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি কেউ কিন্তু চিনবে না। আমি এবার অনেক জায়গায় ছদ্মবেশে বের হব। তারপরে দেখবেন হঠাৎ স্পেশাল পাওয়ারে মামলা হয়ে গেছে। এক সপ্তাহ আগে ডালের দাম যা ছিল, তার চেয়ে বেশি দামে বিক্রি করার কোন সুযোগ নাই। প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা টানাতে হবে। মূল্য তালিকা যদি না টানায় তাহলে তার জরিমানা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..