বিএনপির লোকজনের হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন আ’লীগ নেতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপির লোকজনের হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন আ’লীগ নেতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বিএনপির লোকজনের হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন আ’লীগ নেতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
বিএনপির লোকজনের হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন আ’লীগ নেতা

নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির লোকজনকে লিফলেট বিতরণ করতে দেখলে তাদের ‘হাত-পা ভেঙে পুলিশে দেওয়ার’ নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দেলপাড়া গোলাপবাগ এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। তাঁর বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আগামী ৭ তারিখে জাতীয় নির্বাচন। এই নির্বাচন বানচাল করতে বিএনপি পায়তারা করছে। এলাকায় যারা বিএনপি করে তারা মাঝে মাঝে দেখি বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল দেয়। ফেসবুকে দেখলাম, দেলপাড়া বাজারেও তারা (হ্যান্ডবিল) দিছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলবো, যদি তাদের এই অবস্থায় (হ্যান্ডবিল বিতরণ অবস্থায়) পাওয়া যায় তাহলে হাত-পা ভেঙে পুলিশের হাতে তুলে দিবেন। আর নাহলে আপনারা ওদের আটকে আমাদের খবর দিবেন, আমি আসবো।’

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে জসিম উদ্দিন বলেন, ‘কারণ ২০০১ সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের লোকজনের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে, সেইটা ভোলার মতো। কিন্তু আমাদের নেত্রী নির্বাচনে জেতার পরদিন বলেছিলেন, কোন আনন্দ-উল্লাস করা যাবে না এবং কোন বিএনপির লোকের উপর কোন আঘাত করা যাবে না। শামীম ওসমানের নির্দেশ যখন আসলো, আমরা আমাদের এলাকাগুলোতে গিয়ে কারও উপর জুলুম-অত্যাচার না করার নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই কুতুবপুরে বিএনপির লোকেরা ১৫ বছর থাইকা, ব্যবসা-বাণিজ্য কইরা যাইতেছে। আগামী নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার গঠন করবে, নির্বাচনের পর যতটুক ব্যবস্থা নেওয়ার আমরা নেবো। বিএনপির লোকজন কীভাবে এলাকায় থাকে আর ব্যবসা করে সেইটা আমরা দেখবো। শামীম ওসমান একটাই নির্দেশ দিয়েছেন, নির্বাচনে কাউকে কিছু বলবেন না। নির্বাচনের পর ব্যবস্থা আমরা নেবো। কারণ আমরা বহু সহ্য করেছি, আর না।’

৭ জানুয়ারি ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা থাকবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, ‘৭ তারিখে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা থাকবে। প্রতিটি ওয়ার্ডে নেতা-কর্মীকে অটোরিকশার ব্যবস্থা করবে। তারা আপনাকে কেন্দ্রে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিতে হবে।’

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শামীম ওসমানের পক্ষে ওই নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে সংসদ নির্বাচন বর্জন করে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনের আয়োজনের দাবিতে সারাদেশে টানা হরতলা ও অবরোধের পর লিফলেট বিতরণ কর্মসূচিতে আছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..