বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাইজুল ইসলামের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাইজুল ইসলামের শুভেচ্ছা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাইজুল ইসলামের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাইজুল ইসলামের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, “বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তায় মোহাম্মদ তাইজুল ইসলাম আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও মোহাম্মদ তাইজুল ইসলাম তার বার্তায় উল্লেখ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অন্যান্য গণসংযোগমূলক কার্যক্রম।

এই বার্তায় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোহাম্মদ তাইজুল ইসলাম আশা প্রকাশ করেন যে, বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার সুরক্ষিত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..