বিএনপি নেতা হাসান ইমাম সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপি নেতা হাসান ইমাম সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বিএনপি নেতা হাসান ইমাম সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
বিএনপি নেতা হাসান ইমাম সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা

সাবেক ফতুল্লা থানা ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, তাতীদল ও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় হাসান ইমাম সম্রাটের ব্যাক্তিগত কার্যালয়ে এ শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এসময় সাবেক ফতুল্লা থানা ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হলেও এখনও তাদের সন্ত্রাসী বাহিনী ওৎ পেতে রয়েছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য। তারা যেনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না চালাতে পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্তক থাকার ও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ফতুল্লা ইউনিয়ন যুবদলের ১নং কার্যকরী সদস্য মমিন ইসলাম, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল, আমির, সোহেল, সবুজ, স্বপন, মামুন, রাজ্জাক, বাবু, শরিফ, ফেরদৌস, ফোরকান, আরিফ, জুয়েল, রনি, জনি, শুক্কুর, রাতুল ও সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..