বিছানায় পড়েছিল শিশুর মরদেহ, টয়লেটে রক্তাক্ত মা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিছানায় পড়েছিল শিশুর মরদেহ, টয়লেটে রক্তাক্ত মা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিছানায় পড়েছিল শিশুর মরদেহ, টয়লেটে রক্তাক্ত মা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
বিছানায় পড়েছিল শিশুর মরদেহ, টয়লেটে রক্তাক্ত মা

সোনারগাঁয়ে নির্মাণাধীন একটি ভবনের এক কক্ষ থেকে ১৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে শিশুর মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সামিয়া আক্তার সোহা। তার মা উর্মি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক বিএম মেহেদী হাসান বলেন, শামীম আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। গতরাতে তার নাইট ডিউটি ছিল। সকালে বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের উপস্থিতিতে তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে এই অবস্থা দেখতে পান।

তিনি আরও বলেন ‘নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, টয়লেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছুরিতেই শিশুর মা আহত হয়েছেন বলে ধারণা করছি।’

বাড়ির মালিক মোহসীন বেপারী বলেন, ‘বাড়ির নির্মাণকাজ এখনও বাকি আছে। চলতি মাসের শুরুতে বাড়ির একটি কক্ষ ভাড়া নেন শামীম আহম্মেদ। কক্ষের ভেতরেই অ্যাটাচ বাথরুম ছিল।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘শিশুর স্বজনদের ভাষ্য, শিশুটি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা আত্মহত্যার চেষ্টা করেন। তবে, শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..