বুড়িগঙ্গা নদীর পাড়েই যেন ময়লার ভাগাড়!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বুড়িগঙ্গা নদীর পাড়েই যেন ময়লার ভাগাড়!
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

বুড়িগঙ্গা নদীর পাড়েই যেন ময়লার ভাগাড়!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
বুড়িগঙ্গা নদীর পাড়েই যেন ময়লার ভাগাড়!

দূর থেকে দেখলে হয়তবা মনে হবে এটা কোন ময়লার ভাগাড় কিন্তু বাস্তবে না নয়। এ হচ্ছে ফতুল্লা বাজারের পেছনে বুড়িগঙ্গা নদীর পাড়ের চিত্র। প্রতিদিন ফতুল্লা বাজারে কাচামাল ক্রয়-বিক্রয় শেষে যে ময়লাগুলো অবশিষ্ট থাকে তার পুরোটাই ফেলা হচ্ছে বাজারের পাশেই বুড়িগঙ্গা নদীতে। যার ফলে বুড়িগঙ্গা নদীর পরিবেশটা এতটাই খারাপ পর্যায়ে যাচ্ছে তা দেখেও যেন না দেখার ভান করছে বাজার সমিতির নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা যায়, ফতুল্লা বাজারের পিছনের অংশে যে ঘাটলাটি তৈরী হয়েছে তার পাশেই রয়েছে ময়লার স্তুপ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লা বাজারের ভেতরে যে পরিমান ময়লা অবশিষ্ট হচ্ছে তা পুরোটাই যাচ্ছে বুড়িগঙ্গার বক্ষে। মাছ বাজারের মাছের ময়লা,গরু জবাইয়ের পর যে ময়লাগুলো জমছে,কাচাঁবাজারের সমস্ত ময়লাগুলোও যাচ্ছে এ নদীতে। এছাড়াও ফতুল্লা থানার উল্টোপার্শে অবস্থিত আজাদ ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত পানিগুলোও সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। যার ফলে বুড়িগঙ্গার নদীর পানিগুলোও যেন সেই ডাইংয়ের পানির রংয়ে পরিচিতি লাভ করেছে।

স্থানীয়রা জানান,বাজার এবং ডাইং উভয়ই প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে সরকারী কোন নিয়ম-কানুন তারা মানেনা। তারা যেটা করছে সেটাই যেন আইনে পরিনত হয়েছে। দিনের পর দিন বাজারের বর্জ্যগুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে নদীতে দূষিত করে রাখলেও তা যেন কেউ দেখছেনা। সরকার নদী দূষনের জন্য যতই আইন করছেনা কেন তা কর্নপাত করার সময় নেই বাজার পরিচালনা কমিটির সদস্যদের। পাশাপাশি আজাদ ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত পানি বন্ধে পরিবেশ অধিদপ্তরও না দেখার ভান করে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,এ সময় বাজারের পাশেই এ নদীতে আমরা গোসল করতাম। এখন আর তা করা সম্ভব হচ্ছেনা বাজারের আবর্জনা এবং ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত পানি যেন পুরো নদীকে দূষিত করে ফেলেছে। এখন গোসল করাতো দুরের কথা নদীর সামনে গিয়ে বসলেই দুর্গন্ধে পেটের ভেতওে থানা নাড়ী-ভুড়িগুলো মোচর দিয়ে উঠে। আমরা চাই অতিদ্রুত এ বুড়িগঙ্গা নদীকে এ দূষনকারীদের কবল থেকে রক্ষা করা হোক।

এ বিষয়ে ফতুল্লা বাজার মালিক সমিতির সভাপতি কাজী দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রতিটি দোকানীকে বলেছি যে, বাজারের কোন ময়লা নদীতে ফেলা যাবেনা। তোমাদের যে ময়লাগুলো জমা হয় তা ময়লা গাড়িতে করে অন্যত্র ফেলবে। এখন যদি তারা সেই কথার অবহেলা করে তাহলে অবশ্যই তারা দোষী। তবে আপনারা আসুন আমরা বসে সকল দোকানী নিয়েই এ ব্যাপারে আবারও নির্দেশনা প্রদান করবো যে কোন প্রকার বর্জ্য নদীতে না ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..