বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামী ফালান মুদি (৪০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব গোপালনগরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ ফুটওভার ব্রিজ এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় এই মামলা দায়ের হয়। হামলায় বাদীর দুই হাতের কব্জি ভেঙে যায় এবং তার ভাতিজা মাহিন ইসলাম (১৯) সহ অনেকে গুরুতর আহত হন।

ফতুল্লা থানার এসআই আশীষ কুমার দাস জানান, গ্রেফতারের পর ফালান মুদি জিজ্ঞাসাবাদে হামলার ঘটনায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য মামলার তদন্তে সহায়ক হবে।

পুলিশ আরও জানায়, ফালান মুদির বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..