বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া অব্যাহত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমের তত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ আল আমিনকে দেখতে তার নিজ বাসভবনে যান ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এইদিন ছাত্র-জনতার আন্দোলনে আহত মোঃ আল আমিনের শারীরিক খোঁজখবর নেন ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা যুবদল নেতা সাগর সিদ্দিকী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে বিগত আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাননি ও হয়রানির শিকার হয়েছেন সেসব ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি। তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা যুবদল নেতা সাগর সিদ্দিকী, সাখাওয়াত হোসেন অমি, আবিদ চৌধুরী, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেইন সাজ, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম তুরান, কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শিশির, মেহেদী, বাইজিত ও রাহিদ প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এসবি গার্মেন্টসের সামনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হন মোঃ আল-আমিন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..