ভারতে পালানোর সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভারতে পালানোর সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আটক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ভারতে পালানোর সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
ভারতে পালানোর সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আটক

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়েছেন নারায়ণগঞ্জের ফতুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার (৫২)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আদিল হত্যা মামলার আসামি তিনি।

আটক রুস্তম খন্দকার ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার তারা মিয়ার পুত্র।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টুরিস্ট ভিসায় বেনাপোল হয়ে ভারতে যাচ্ছিলেন রুস্তম খন্দকার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে রুস্তম ফতুল্লা থানার হত্যা মামলার আসামি। পরবর্তীতে রুস্তমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে রুস্তম তার পরিচয় জানায় এবং পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়।

এরইমধ্যে আটক রুস্তম খন্দকারকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, বেনাপোল ইমিগ্রেশনে রুস্তমকে আটক করা হয়, সে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানা পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। রুস্তমকে নিয়ে একটি পুলিশ ফোর্স নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরও জানান, রুস্তম খন্দকারের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ফতুল্লা থানায় ৪টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..