ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ছোট ফারুক!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ছোট ফারুক!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ছোট ফারুক!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ছোট ফারুক!

ইপিজেডের ঝুট ব্যবসায়ী ছোট ফারুক আহমেদ ছিল একসময় সাধারণ দিনমজুর। আদমজী ইপিজেডে ঝুট ব্যবসা করে হয়ে উঠেছে আঙ্গুল ফুলে কলা গাছ। বন্দর থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ কুড়িপাড়ার ফিরোজ মিয়ার ছেলে ছোট ফারুক আহমেদ। নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সাথে সখ্যতা করে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে দীর্ঘ সময় ঝুট ব্যবসা করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গা-ঢাকা দিতে শুরু করে।

এদিকে বন্দরের ছোট ফারুক আহমেদ নিজের পিঠ বাঁচাতে এবং আওয়ামী লীগের ভোল পাল্টে ব্যবসায়ীক সুবিধা নিতে বর্তমানে বিএনপির লোকজনের সাথে সখ্যতা গড়ে তুলতে পায়তারা শুরু করেছে। এ বিষয়ে বিএনপির একাধিক নেতা-কর্মীরা জানান, দুঃসময়ে যারা সকল নির্যাতন সহ্য করে দলের সাথে টিকে ছিল, তারাই মুল্যায়িত হবে। এখন আওয়ামীলীগ সরকার পতনের পর কেউ যদি সুবিধা নিতে ভোল পাল্টায়, তাদেরকে কোনভাবেই দলে জায়গা দেওয়া হবে না।

খোজ নিয়ে জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করার পর আওয়ামীলীগ নেতা-কর্মীরা গা-ঢাকা দিতে শুরু করলে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি তার এলাকা ছেড়ে পালিয়ে বন্দরে গিয়ে এই ছোট ফারুক আহমেদের বাড়িতে পালিয়ে ছিল। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সেখান থেকে অনত্র চলে যায় ফারুক আহমেদ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..