মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সুফিয়ান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সুফিয়ান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সুফিয়ান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সুফিয়ান

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। সোমবার (২২ এপ্রিল) দুপুরে প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার।

বর্তমানে চেয়ারম্যান পদে নির্বাচন প্রার্থী আছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ, বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসানসহ ৪ জন।

ভাইস চেয়ারম্যান পদে আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মোঃ আলমগীর হোসেন, মোশাঈদ রহমান ও শাহিদুল ইসলাম জুয়েল।

নারী ভাইস চেয়ারম্যান পদের ২ জন হলেন- মাহমুদা আক্তার ও বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন।

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানের ঘোষণা দেন একেএম আবু সুফিয়ান।

এ বিষয়ে তিনি বলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। রশিদ ভাই নির্বাচিত হলে এদেশের মু্ক্তিযোদ্ধারা নির্বাচিত হবে স্বাধীনতা স্বপক্ষের শক্তির মূল্যায়ন হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..