মশিউর রহমান রনির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মশিউর রহমান রনির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

মশিউর রহমান রনির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ জুন, ২০২৫
মশিউর রহমান রনির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। এসব আয়োজনের নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। দলীয় দায়বদ্ধতা থেকে নয়, বরং ভালোবাসা ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি ব্যক্তিগত উদ্যোগে এসব আয়োজন করেন।

৩০ মে প্রথম প্রহরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় অবস্থিত নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে দিনের সূচনা হয়। রনি নিজে শিক্ষকদের সঙ্গে কোরআন তেলাওয়াতে অংশ নেন এবং শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

পরে রনি মাসদাইরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দলকে সুসংগঠিত রাখতে ও শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে স্থানীয় নেতাকর্মীদের ভূমিকা স্মরণ করিয়ে দেন তিনি।

বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কবরস্থানের মসজিদে মাওলানা জাকারিয়ার পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ জিয়াউর রহমানসহ দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

শিক্ষাখাতে সহায়তা করতে রনি মাদ্রাসাকে ৫টি ল্যাপটপ উপহার দেন এবং একজন অসহায় ছাত্রের পড়াশোনার সব ব্যয়ভার গ্রহণ করেন।

শাহাদাৎ বার্ষিকীর দ্বিতীয় দিন ৩১ মে মাসদাইর প্রগতি সংঘ ক্লাবের সামনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। রাতভর রান্না শেষে ১ জুন সকালে সর্বসাধারণের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এতে জেলা পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

তিনদিনব্যাপী শান্তিপূর্ণ এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে মশিউর রহমান রনি জানান, আগামী বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী আরও বড় পরিসরে পালিত হবে।

এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন দলের নিবেদিতপ্রাণ কর্মী মোঃ রুবেল, মোঃ সুমন, মোঃ সুমন মোল্লা, মোঃ তোফায়েলসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..