মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের আত্মত্যাগ আজও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রেরণা। শ্রমিকের শ্রমের সঠিক মূল্য, নিরাপদ কর্মপরিবেশ ও সময়মতো ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

মিজানুর রহমান মিজান জানান, তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শেষে তিনি শ্রমিক-মালিক সৌহার্দ্য বজায় রেখে দেশের শিল্প ও উৎপাদন খাত উন্নয়নের আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..