নারায়ণগঞ্জের ফতুল্লায় মহান মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদল। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় এবং ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ বাদল প্রধানের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ বাদল প্রধান বলেন, “শ্রমজীবী মানুষের ওপর চলমান নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টরে চলমান চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল ধরনের হয়রানিমূলক নির্যাতন রোধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানাতে হবে। আর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত হওয়া ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই সকলে মিলে শ্রমিকবান্ধব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
র্যালিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান, কোষাধ্যক্ষ জালাল আহমেদ, যুবদল নেতা শান্ত, আব্দুর রহমান, মিথুন, আব্দুস সোবহান, পারভেজ, মোঃ বাবু, মোঃ মামুন, সাদ্দাম হোসেন, বিহাম, দিহামসহ আরও অনেক নেতাকর্মী।
আপনার মন্তব্য প্রদান করুন...