মহাসড়কে এক নারী আটক, ইয়াবা উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহাসড়কে এক নারী আটক, ইয়াবা উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মহাসড়কে এক নারী আটক, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মহাসড়কে এক নারী আটক, ইয়াবা উদ্ধার

বন্দরে মহাসড়কে এক নারীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার(১ মে) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুররের রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় সংস্থাটি।

আটককৃত নারীর নাম রূপবান বেগম (৩৫)। সে কক্সবাজার জেলার সদর থানার লাইট হাউজের জিয়া গেস্ট হাউজ এলাকার মৃত রহিম মোল্লার মেয়ে।

জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার মদনপুরের রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ রূপবান বেগমকে আটক করে।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে রূপবান বেগমকে আসামী করে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..